বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে এলো নতুন অধ্যায়। কোম্পানিটির ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পেয়েছেন একজন নারী। অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।
শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএফওর দায়িত্বের পাশাপাশি স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত সিইওর দায়িত্বও সামলাবেন তিনি। এদিকে হার্ভি সি জোন্সকে প্রতিষ্ঠানটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ। স্থায়ী সিইও নির্বাচনে অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হবে। তবে স্থায়ী পদেও ক্রেসের নাম আলোচনায় রয়েছে।
১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। দীর্ঘ ৩৩ বছর প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার তাঁর নেতৃত্বের অবসান ঘটে।
২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন কোলেট ক্রেস। এর আগে প্রায় ২৫ বছর সিসকো ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে অর্থ বিভাগে কাজ করেছেন তিনি। এনভিডিয়ার প্রবৃদ্ধি ও আর্থিক ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর।
ক্রেসের নিয়োগকে স্বাগত জানিয়ে হার্ভি জোন্স বলেন, কোম্পানির ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে। এনভিডিয়ার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন দায়িত্ব পেয়ে ক্রেস বলেন, কর্মীরাই এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি। জেনসেন হুয়াংয়ের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) খাতে নতুন সুযোগ কাজে লাগানোও তাঁর অন্যতম লক্ষ্য।

মন্তব্য
শেয়ার করুন-



















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।