
পাবনা শহরে ‘প্রেসিডেন্ট কাচ্চি’ ঘিরে প্রশ্ন, খাবারের মান ও দাম নিয়ে তদন্তের দাবি
পাবনা শহরে ‘প্রেসিডেন্ট কাচ্চি’ ঘিরে প্রশ্ন, খাবারের মান ও দাম নিয়ে তদন্তের দাবি

তাহসিফ হত্যা মামলা
রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
পড়তে পারেন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী তরুণী পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ না করে যাচাই-বাছাই করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার পাশাপাশি কিছু বিষয়ে নীরব ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, শুনানির সময় আসামিপক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি।
আদালতে দেওয়া কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরব থেকেছেন।
আবেদনে আরও বলা হয়, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে দীপ ও ওই তরুণীর দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল খতিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া নিহত তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে ওই তরুণীর সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তেও হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মামলার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। পরে ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা এ কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ১৯ বছর বয়সী ওই তরুণীকে।
তরুণীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলেও মামলার অপর আসামি দীপকে বৃহস্পতিবার তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।
পুলিশের ভাষ্য, দুই আসামির বক্তব্য যাচাই এবং অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনার মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুট, গ্রেপ্তার ১
পড়তে পারেন

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর দোকান থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের চাচাতো ভাই বলে জানা গেছে।
আহত ব্যবসায়ী সবুজ মিয়া (৬০) পিংকী সাইকেল স্টোরের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে যান। এ সময় তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী সবুজ মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকেন। এতে তার নাকসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দোকানে ভাঙচুর চালানো হয়। পরে দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান সোহান। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময় কিছু জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। পরে সেই ঘর সবুজ মিয়ার কাছে মাসিক আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সোহান প্রায়ই সবুজ মিয়ার কাছে টাকা চাইতেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজ মিয়ার ওপর হামলা চালানো হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
‘লাকি ৭৭৭’-এর ফাঁদে ৮৬ হাজার টাকা খোয়া
পড়তে পারেন

চক্রটির কার্যপ্রণালী বিশ্লেಷণে দেখা যায়, প্রথমে বিভিন্ন অজুহাতে যেমন—রেজিস্ট্রেশন বা প্রসেসিং ফি বাবদ ১ হাজার ৪০০ টাকা নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বরে ‘Send Money’ বা ‘Cash In’ করতে বলা হয়। টাকা পাঠানোর পর লেনদেনের স্ক্রিনশট দিতে বাধ্য করা হয়। এভাবে বিভিন্ন ধাপে ফাঁদে ফেলে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৮৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। তবে অভিযুক্তদের সুনির্দিষ্ট পরিচয় এবং লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের দাবি, গোপালগঞ্জে মানববন্ধন
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনাপরিত্যক্ত ভবন থেকে জানালা, গ্রিল ও ফ্যান খুলে নেওয়ার অভিযোগ, ২০০ কেজি রড চুরির অভিযোগও
গোপালগঞ্জে কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক
পড়তে পারেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষার দায়িত্ব যেখানে সবার, সেখানে একটি কলেজের মালামাল চুরির এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।অভিযোগের সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার ড. ইমাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে বিভিন্ন মালামাল খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের দাবি, গোপালগঞ্জে মানববন্ধন
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা


















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।