
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, অপরিচিত মানুষের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে ব্যক্তিগত দূরত্বের প্রয়োজন স্পেনে তুলনামূলকভাবে কম। মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আম্পারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিক আবেগ প্রকাশে বেশি স্বচ্ছন্দ। দেশটির প্রায় ৬৫ শতাংশ মানুষ ফ্ল্যাটে বসবাস করেন। তরুণদের আবাসনসংকট ও পারিবারিক বাড়িতে ব্যক্তিগত পরিসরের অভাবও ঘনিষ্ঠ মুহূর্তগুলোকে জনসমক্ষে নিয়ে আসার একটি কারণ।
তবে এর পেছনে সবচেয়ে বড় প্রভাব দেশটির সামাজিক উদারতা। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনামলে (১৯৩৯-১৯৭৫) প্রকাশ্যে চুম্বনসহ আবেগ প্রকাশে কঠোর বিধিনিষেধ ছিল। তাঁর মৃত্যুর পর স্বাধীনতাকামী সাংস্কৃতিক আন্দোলন ‘লা মোভিদা মাদ্রিলেঞা’ সমাজে নতুন পরিবর্তন আনে।
১৯৮৭ সালে দুই নারীকে প্রকাশ্যে চুম্বনের অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে গণ-চুম্বন কর্মসূচি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৮ সালে ‘পাবলিক স্ক্যান্ডাল’ আইন বাতিল করা হয়।
অধ্যাপক লাসেন মনে করেন, সামাজিক গ্রহণযোগ্যতাই প্রকাশ্যে ভালোবাসা দেখানো সহজ করেছে। সাবেক ওয়েডিং ফটোগ্রাফার পাউলা ফুরিওর ভাষায়, চুম্বন স্পেনে অর্জিত স্বাধীনতার দৃশ্যমান প্রতীক। তবে এই স্বাধীনতা উপভোগে সবাই এখনো সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন না।







































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।