জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে চান প্রধানমন্ত্রী

জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে চান প্রধানমন্ত্রী
প্রিন্ট

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন কার্যক্রমে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব দেশকে নতুন ঋণের বোঝায় না ফেলে অনুদান ও সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখসারিতে রয়েছে দেশটি। এ পরিস্থিতির মধ্যেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও চলছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা রয়েছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-