
অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতে শুরু করলে মঞ্চে নাচতে দেখা যায় অভিনেতাকে। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শক ও ভক্তরা।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় গানটি। এতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। রোমান্টিক আবহ ও দুই তারকার রসায়নের পাশাপাশি গানটিতে অ্যাকশন এবং সিনেমার গল্পে থাকা একটি গোপন মিশনের ইঙ্গিতও রয়েছে। বিদেশি লোকেশনে ধারণ করা দৃশ্যগুলো অনেক দর্শককে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা মনে করিয়ে দিয়েছে।
গানটির একটি সংলাপও আলোচনায় এসেছে। সেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী।’
শাহরুখ অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।