
বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির জানান, সম্মেলনের উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, এসব আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও সংকট মোকাবিলায় অবস্থান তুলে ধরবেন বলেও জানান হুমায়ুন কবির।

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।