বিচ্ছেদের পর চাকরি-বাড়ি হারিয়ে ভেঙে পড়েছিলেন জোরাওয়ার

বিচ্ছেদের পর চাকরি-বাড়ি হারিয়ে ভেঙে পড়েছিলেন জোরাওয়ার
প্রিন্ট

দাম্পত্যের বিচ্ছেদ, করপোরেট চাকরি হারানো, এমনকি নিজের হাতে গড়া বাড়িটিও হারিয়েছেন। জীবনের একের পর এক ধাক্কায় আত্মবিশ্বাস ও আত্মসম্মানও তলানিতে ঠেকেছিল। তবে কঠিন সময় পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ভারতীয় অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সাবেক স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জোরাওয়ার জানান, গত কয়েক বছরে তাঁর কাছে সবচেয়ে প্রিয় অনেক কিছুই হারিয়ে গেছে। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে একসময় নিজের ওপর বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন।

ভিডিওতে নিজের অবস্থাকে ‘ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিয়ের সম্পর্ক ধরে রাখতে পারেননি, হারিয়েছেন করপোরেট চাকরি ও নিজের তৈরি বাড়ি। এমনকি নিজের সম্পর্কে ইতিবাচক ধারণাটুকুও একসময় হারিয়ে ফেলেছিলেন।

তবে এখন অতীতের জন্য নিজেকে দোষারোপ করে যেতে চান না তিনি। বরং পরিস্থিতি মেনে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার ওপর গুরুত্ব দিচ্ছেন। ছোটবেলা থেকেই তাঁকে ব্যর্থ বলা হতো জানিয়ে জোরাওয়ার বলেন, এখন নিজের মতো করে ব্যর্থতার সংজ্ঞা বদলাতে চান।

উল্লেখ্য, ২০১৭ সালে কুশা কপিলা ও জোরাওয়ার বিয়ে করেন। ছয় বছরের দাম্পত্যের পর ২০২৩ সালের ২৬ জুন পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-