
সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের এই ঘটনা তুলে ধরেন সোনি। স্বামী মহেশ ভাট পরিচালিত সিনেমাটির একটি দৃশ্যে তাকে ধূমপান করতে হয়েছিল। নিয়মিত ধূমপানের অভ্যাস না থাকলেও ওই ঘটনার পর কিছুদিন সিগারেটের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বলে জানান তিনি।
সিনেমাটিতে ফাঁসির একটি দৃশ্যেও অভিনয় করেন সোনি। এরপর প্রায় পাঁচ মাস শুটিং বন্ধ ছিল। বিরতি শেষে কাজে ফিরে তিনি লক্ষ করেন, পোশাক আর আগের মতো শরীরে মানাচ্ছে না। তত দিনে অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছিল। ফলে পোশাকেও পরিবর্তন আনতে হয়।
তবে এটিই ছিল না তার প্রথম মাতৃত্বের অভিজ্ঞতা। ১৯৮৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এ অভিনয়ের সময় প্রথমবার অন্তঃসত্ত্বা হন তিনি। ওই সময় শুটিংয়ে যাতায়াতের জন্য নির্মাতা রমেশ সিপ্পি ও তার পরিবার গাড়ির ব্যবস্থা করে দিতেন। ভোর ছয়টায় শুটিংয়ে যাওয়া থেকে শুরু করে সেটে প্রয়োজনীয় যত্ন—সবকিছুতেই সহযোগিতা পেয়েছিলেন বলে জানান সোনি।
সাক্ষাৎকারে কর্মজীবী ও অন্তঃসত্ত্বা অভিনেত্রীদের প্রতি চলচ্চিত্রশিল্পের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি। তার মতে, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় সন্তান থাকার বিষয়টি প্রকাশ করতেও অভিনেত্রীদের সতর্ক থাকতে হতো।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।