
অস্তিত্ব সংকটে বড়দিয়া বাজার, রক্ষায় জরুরি পদক্ষেপ নিলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
ভাঙনের মুখে শতবর্ষের বড়দিয়া বাজার, এমপির উদ্যোগে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রীপুরবাসী
মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রীপুরবাসী
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মেধাবীদের পাশে জেলা পরিষদ, বিতরণ হলো শিক্ষা বৃত্তির চেক
মেধাবীদের পাশে জেলা পরিষদ, বিতরণ হলো শিক্ষা বৃত্তির চেক
পড়তে পারেন

মামুন হোসেন-
গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস.এম. ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ অন্যান্য অতিথিরা শিক্ষা খাতে বিনিয়োগ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সরকারি ও সামাজিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব) সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
ফরিদপুরে অভিযানে ৫৩ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
পড়তে পারেন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রঘুনন্দনপুর গ্রামের বাসিন্দা ভারতী রানী দাসের নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই অভিযানে আশেক মোল্লার হেফাজত থেকে আরও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোলাই মদের মোট পরিমাণ ৫৩ লিটার।
অভিযান শেষে ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ করা আলামত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের 'ক' সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
'দেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,
কৃষি ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শিমুল বিশ্বাস'
পড়তে পারেন

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গণঅভ্যুত্থানের প্রেরণা ও শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
আজ ৩ আগস্ট ২০২৬ (সোমবার) রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬' উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ব্যাংকের সহকর্মীদের সন্তানদের অঙ্কনকৃত চিত্রকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫, সিবিএ) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোছাম্মাৎ সঞ্চিয়া বিনতে আলী এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব শাহ্ আনোয়ার ফারুক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব মো: সুমন ভূঁইয়া ও সদস্য সচিব জনাব মো: বদরুল আলম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি জনাব মো: মেহরাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো: মিরাজ হোসেন।
আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।