
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্বীকৃতি ও মস্কোর প্রভাব পুনঃপ্রতিষ্ঠা। ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনায় নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। বিশ্লেষকদের মতে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির নেতার সঙ্গে একই টেবিলে বসাটিও পুতিনের জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের নেতৃত্বের অবস্থান তুলে ধরতে আগ্রহী। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর এ বৈঠক তার জন্য রাজনৈতিক গুরুত্বও বহন করছে। তবে চীনে উন্নত এআই প্রযুক্তি ও চিপ রপ্তানির বিধিনিষেধ শিথিলের বিষয়ে ওয়াশিংটন সতর্ক অবস্থানে থাকতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লক্ষ্য বৈশ্বিক কূটনীতিতে বেইজিংয়ের গুরুত্ব বাড়ানো। পাশাপাশি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তার আগ্রহ রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈঠক থেকে বড় কোনো সমঝোতা না এলেও তিন পরাশক্তির সরাসরি আলোচনার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে তাদের পারস্পরিক অবস্থান ও স্বার্থের চিত্র স্পষ্ট হতে পারে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।