
বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ থেকে এ তথ্য জানা গেছে। বইটির একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’।
স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, ফোনালাপে নেতানিয়াহুকে তিনি বলেন, তাঁদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে তাঁর প্রতি ভালোবাসা রয়েছে। বাইডেনের ভাষায়, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’
ওই কথোপকথনে নেতানিয়াহুর কঠিন সময়ের প্রসঙ্গ টেনে তাঁকে একজন ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে নিজে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে নেতানিয়াহুর কথা স্মরণ করবেন। তাঁর মতে, নেতানিয়াহু যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলোর জন্য সাহসের প্রয়োজন ছিল।
তবে স্মৃতিকথায় নেতানিয়াহুর প্রতি সমালোচনাও জানিয়েছেন বাইডেন। তিনি অভিযোগ করেন, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের ওপর হামলা বন্ধের বিষয়ে নেতানিয়াহু তাঁকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।
স্মৃতিকথার এ বিবরণে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতার পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে তাঁদের মতপার্থক্যের বিষয়টিও উঠে এসেছে।































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।