রাজশাহী শিল্পকলা একাডেমীতে আবৃত্তি নির্মাণ ও প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী:
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো ‘আবৃত্তি নির্মাণ ও প্রয়োগ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রাজশাহীর নবীন কবি ও আবৃত্তিশিল্পীদের কবিতা আবৃত্তির কৌশল, সঠিক উচ্চারণ, ভাবাবেগ সৃষ্টি এবং আবৃত্তি নির্মাণ ও প্রয়োগের ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সোসাইটি, রাজশাহীর পরিচালক মোসলেহ সুলতানা। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ঢাকার বরেণ্য কবি ইমরোজ সোহেল।
কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও গবেষক জাহান বশীর।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ড. মো: ফারুকুল রহমান ফয়সাল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সোসাইটি রাজশাহীর সহযোগী পরিচালক এডভোকেট রজব আলী এবং সহযোগী পরিচালক মোঃ আরিফুজ্জামান নবাব।
দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় তরুণ ও নবীন সংস্কৃতিপ্রেমীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীর আবৃত্তি চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য
শেয়ার করুন-























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।