
সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত এক দীপাবলি মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভাগবতের ভাষ্য, অতীতে বাজিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো না। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব বাজির ধোঁয়া বর্ষাকাল ও ফসল কাটার মৌসুমে মশা-মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ তাড়াতে কাজ করত।
দীপাবলিতে প্রদীপ জ্বালানোর পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তেল ও ঘি দিয়ে প্রদীপ জ্বালালে তা পরিবেশে বিশুদ্ধ বাতাসের স্তর তৈরি করে, যা মানুষ ও পরিবেশের জন্য উপকারী।
ভাগবত বলেন, প্রাচীন উৎসবগুলোর রীতিনীতির পেছনে বিজ্ঞান রয়েছে। বর্তমান সময়ের বাজির উপাদান পরিবর্তনের প্রয়োজন হতে পারে, তবে উৎসব উদ্যাপন বন্ধ করা সম্ভব নয়। তাঁর মতে, উৎসব সমাজকে প্রাণবন্ত রাখে।
তবে দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে পরিবেশবিদ ও আদালত দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন। সুপ্রিম কোর্ট শব্দবাজি নিষিদ্ধ করে পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার’ ব্যবহারে জোর দিয়েছে। কিন্তু দূষণকারী বাজির উৎপাদন ও বাজারজাত বন্ধ করা যায়নি।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী, দীপাবলির রাতে দিল্লির বাতাসে পিএম-২.৫ দূষণের বড় উৎস ছিল আতশবাজি। ৭ নভেম্বর এ দূষণে বাজির অবদান ছিল ৫ দশমিক ৬ শতাংশ। ৮ নভেম্বর তা বেড়ে ৪৩ দশমিক ৪ শতাংশ এবং পরদিন ৯ নভেম্বর ৭১ দশমিক ১ শতাংশে পৌঁছায়। ১০ নভেম্বর তা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৮ শতাংশে।
এ পরিস্থিতিতে বাজি পোড়ানোর পক্ষে রাজনৈতিক সমর্থন এবং দূষণকারী বাজির সরবরাহ নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতা দিল্লির বায়ুদূষণ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।