
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা

শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
পড়তে পারেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিজয়া দশমী উপলক্ষে এক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখা এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সভাপতি বাবু অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আব্দুল মোতালেব, সাবেক সি. সহ-সভাপতি জনাব মোঃ কাজিম উদ্দিন ফকির, সদস্য সচিব জনাব মোঃ খাইরুল কবির মন্ডল (আজাদ), রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মোঃ মুছিনুর ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ আক্তার হোসেন, জনাব মোঃ আলতাফ হোসেন পলান, জনাব মোঃ শাহানুর সরকার, জনাব মোঃ আবুল হোসেন সরকার, সদস্য সচিব জনাব মোঃ রাকিবুল ইসলাম মোড়ল, সাবেক সভাপতি ডাঃ অবু বারেক ও রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বাবু উমাকান্ত মল্লিক।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু অশোক কুমার শর্মা, বার্ড ল্যাঙ্ক হাসপাতালের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ডায় অজিত দেবনাথ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মু. মোফাজ্জল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বাবু শ্রীকৃষ্ণ দাস, বাবু মাধব চন্দ্র মন্ডল, বাবু তরনী সরকার, বাবু স্বপন কুমার মল্লিক (সিএ), বাবু ললিত রঞ্জন মল্লিক, বাবু মথুরা মোহন দাস, বাবু সুভাষ চন্দ্র রায়সহ ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাবু পিযুষ কুমার ঘোষ (লিটন), যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অরুন কুমার মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক বাবু নিতাই চন্দ্র মন্ডল।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শ্রীপুর মডেল থানা পুলিশ ও ৮নং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ।
সভায় বক্তারা বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। আগামী দিনেও যেন সামাজিক এই সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব মোঃ তারেক রহমান রাজশাহীতে সফর করছেন
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফর
পড়তে পারেন

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন জনাব মোঃ তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অফিসিয়াল ক্যাপ এবং গেঞ্জি উপহার দিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সদস্য সচিব ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল।
অতঃপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীপ্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মুহূর্তের অসতর্কতায় নিভে গেল শিশুর জীবন, সাইফার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
বাড়ির উঠান থেকে নিখোঁজ, পাশের পুকুরে মিলল দুই বছরের সাইফার নিথর দেহ।
পড়তে পারেন

মায়ের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল মাত্র দুই বছরের শিশু সাইফা খানম। মায়ের পাশে দাঁড়িয়ে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল সে। চারপাশে ছিল পরিচিত পরিবেশ, আর মায়ের স্নেহমাখা উপস্থিতি। কিন্তু একটি ফোনকলের কারণে মা সামান্য সময়ের জন্য ঘরে যাওয়ার পরই ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। মায়ের চোখের আড়াল হতেই নিখোঁজ হয়ে যায় ছোট্ট সাইফা। পরিবারের সদস্যদের উদ্বিগ্ন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাত্র দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও শোকাবহ পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছিল শিশু সাইফা খানম। এ সময় তার বাবা ফাহিম খানের ফোন আসে। ফোনে কথা বলার জন্য মা ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে মেয়েকে আর দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাইফাকে পাওয়া যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মুরাদ খান জানান, সকালে সাইফা তার মায়ের সঙ্গে বাড়ির উঠানে ছিল। শিশুটির বাবা ফোন করায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর সাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তান ছিল ছোট্ট সাইফা। যে শিশুর হাসি-খেলায় প্রতিদিন মুখর থাকত বাড়ির আঙিনা, তার এমন আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই থমকে গেছে পরিবারের স্বাভাবিক জীবন। সন্তানের এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
একটি অসতর্ক মুহূর্ত যে একটি পরিবারের জীবনে কত বড় শূন্যতা তৈরি করতে পারে, সাইফার এই মর্মান্তিক ঘটনা তারই বেদনাদায়ক উদাহরণ। ছোট শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে পুকুর, জলাশয় ও পানির উৎসের আশপাশে বাড়তি সতর্কতা এবং সার্বক্ষণিক নজরদারির গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে ঘটনাটি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
পহরডাঙ্গার নেতৃত্বে আসতে চান আহমেদ সিকদার মিরাজ
এলাকাবাসীর সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান আহমেদ সিকদার মিরাজ
পড়তে পারেন

তিনি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশারের কনিষ্ঠ পুত্র এবং পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদারের ছোট ভাই।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর নড়াগাতী থানার মূলশ্রী গ্রামে নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।
সভায় আহমেদ সিকদার মিরাজ বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, সহযোগিতা ও দোয়া পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়ভাবে তরুণ নেতৃত্বের প্রত্যাশী হিসেবে পরিচিত মিরাজের পরিবারের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা দীর্ঘদিনের। তাঁর বড় ভাই মরহুম শফিকুজ্জামান শাফিক সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তবে শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে কি না, তা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সমর্থনের ওপর নির্ভর করছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।