
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান।
মামলার নথি অনুযায়ী, পল্লবীর একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। একই ভবনের অন্য ফ্ল্যাটে বসবাস করতেন সোহেল ও তার স্ত্রী। গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ২১ মে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২৫ মে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল উভয় আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে কারাগার থেকে আপিল করেন দুই আসামি। এসব আবেদনের শুনানিই এখন উচ্চ আদালতে শুরু হলো।
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।