
সংসদের চতুর্থ অধিবেশন শেষে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সতর্ক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট করেন, ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপিকে রাজপথেই থাকতে হবে। কোনো পরিস্থিতিতেই আন্দোলনের মাঠ ছেড়ে দেওয়া হবে না বলেও নেতাদের সতর্ক করেন তিনি।
৭ নভেম্বরের র্যালিকে রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে দলটি। একই সুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে এবং জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
এদিকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মানবাধিকারের সীমারেখা বজায় রেখেই নাশকতা দমন করা হবে। আইজিপি আলী হোসেন ফকির ইতিমধ্যে দেশজুড়ে পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তার এড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।