
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেজ উৎক্ষেপণ কেন্দ্রের আকাশে ফিরে আসে ১৭১ ফুট উচ্চতার মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের পর ইঞ্জিন পুনরায় চালু করে উল্লম্ব অবস্থানে নেমে আসে এটি। এরপর ‘মেকাজিলা’ নামের বিশাল যান্ত্রিক বাহুতে আটকে যায় এর দুটি হুক। প্রায় সাড়ে ২২ ঘণ্টার এই অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে স্টারশিপটি। এ সময় ২৬টি স্টারলিংক স্যাটেলাইটও কক্ষপথে স্থাপন করে।
স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট ঘটনাটিকে মহাকাশযাত্রার অন্যতম কাঙ্ক্ষিত অর্জন হিসেবে বর্ণনা করেছেন। সফল অবতরণের পর ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহাকাশযানটির প্রশংসা করে লেখেন, ‘শিপ ৪২-কে দারুণ দেখাচ্ছে!’
তবে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়নি। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর সুপার হেভি বুস্টারটি উৎক্ষেপণকেন্দ্রে ফিরতে ব্যর্থ হয়।
স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানে পরিণত করতে এখনো তাপ প্রতিরোধক টাইলসের স্থায়িত্ব, উভয় অংশ উদ্ধার এবং কক্ষপথে জ্বালানি স্থানান্তরের মতো চ্যালেঞ্জ রয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনাতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।