
১. হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা: সাধারণত স্টোরি না দেওয়া মানুষটিও হঠাৎ কফি, গান কিংবা দৈনন্দিন মুহূর্তের ছবি শেয়ার করতে শুরু করেন। মনে মনে অপেক্ষা করেন বিশেষ মানুষটি সেটি দেখবেন কিংবা প্রতিক্রিয়া জানাবেন।
২. কথা বলার অজুহাত খোঁজা: অপ্রয়োজনীয় প্রশ্ন, মজার মিম কিংবা পুরোনো কোনো প্রসঙ্গ টেনে কথোপকথন শুরু করার চেষ্টা চলে। মূল উদ্দেশ্য থাকে যোগাযোগের সময়টা একটু দীর্ঘ করা।
৩. ছোটখাটো বিষয় মনে রাখা: পছন্দের খাবার, প্রিয় গান কিংবা গুরুত্বপূর্ণ কোনো দিনের কথা সহজেই মনে থাকে। অন্যদের কাছে তুচ্ছ মনে হলেও এসব তথ্য বিশেষ গুরুত্ব পায়।
৪. সামনে পড়লে আচরণ বদলে যাওয়া: পরিচিতদের সঙ্গে প্রাণবন্ত মানুষটিও পছন্দের ব্যক্তির সামনে হঠাৎ চুপ হয়ে যেতে পারেন। কেউ আবার অকারণে হাসেন কিংবা স্বাভাবিক থাকার অভিনয় করেন।
৫. সামান্য ঘটনাও বন্ধুদের সঙ্গে আলোচনা: একটি বার্তা, হাসি কিংবা ইমোজি নিয়েও বন্ধুদের সঙ্গে চলে দীর্ঘ বিশ্লেষণ। ছোট্ট যোগাযোগের মধ্যেও খোঁজা হয় বিশেষ কোনো ইঙ্গিত।
ভালো লাগার এসব আচরণ অনেক সময় মানুষের অজান্তেই প্রকাশ পায়। তবে এগুলো কারও প্রতি আকর্ষণের সম্ভাব্য ইঙ্গিত মাত্র, নিশ্চিত প্রমাণ নয়।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।