
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো চিঠিতে তিনি এ আবেদন করেন। ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলোও বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত ওয়াহিদুজ্জামান জানান, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান অনুপস্থিত থাকাকালে উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং গ্রেড-৩ মর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে তিনি পেশাগতভাবে উদ্বিগ্ন। তাঁর মতে, এ সিদ্ধান্ত প্রচলিত সরকারি চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক।
ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, ১৫ জুলাই ২০২৬ মিশনে যোগ দেওয়ার পর থেকে তিনি উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত আগস্টে পূর্ববর্তী স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতেও তিনি ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব সামলেছিলেন।
তবে ১২ নভেম্বর জারি করা এক নোট ভারবালের মাধ্যমে বিদেশি মিশনগুলোকে জানানো হয়, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক দায়িত্ব পালন করবেন।
স্থায়ী প্রতিনিধির চীনের সাংহাই সফরের সময়ের সঙ্গে মিল রেখে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছুটি এবং নিউইয়র্ক ছাড়ার অনুমতি চেয়েছেন ওয়াহিদুজ্জামান। এ আবেদনের অনুলিপি জনপ্রশাসন উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।