
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রথম আসরে বাংলাদেশসহ মোট ১১টি দেশ অংশ নিচ্ছে। অন্য দেশগুলো হলো থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও ভুটান।
এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ছয় সদস্যের সংগীত দল ‘বিটমোস্ফিয়ার’। তাদের পরিবেশনার গান ‘তুমি এলে’। দলটির পরিবেশনায় থাকছে আ ক্যাপেলা ও বিটবক্সিংয়ের সমন্বয়। অর্থাৎ প্রচলিত বাদ্যযন্ত্রের পরিবর্তে মূলত কণ্ঠের মাধ্যমেই তৈরি হবে সংগীতের সুর ও ছন্দ।
১৯৫৬ সালে ইউরোপীয় দেশগুলোর সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্য নিয়ে ইউরোভিশনের যাত্রা শুরু হয়েছিল। এবার এশিয়ায় এর বিস্তারের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। দীর্ঘদিনের পরিকল্পনার পর বাস্তবায়িত হচ্ছে এই আয়োজন।
প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারিত হবে দর্শক ও জাতীয় বিচারকদের সমান ভোটে। মোট ভোটের ৫০ শতাংশ দেবেন দর্শক, বাকি ৫০ শতাংশ বিচারকেরা। আয়োজকদের প্রত্যাশা, নতুন এই আসরের মধ্য দিয়ে এশিয়াজুড়ে ইউরোভিশনের জনপ্রিয়তা বাড়বে এবং আঞ্চলিক শিল্পীরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।