
সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ঝগড়ার সময় কয়েক ধরনের মন্তব্য এড়িয়ে চলা জরুরি।
‘তুমি আমার জীবনে না এলেই ভালো হতো’
এ ধরনের কথা সঙ্গীর অস্তিত্ব ও সম্পর্কের গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে। নির্দিষ্ট কোনো আচরণে কষ্ট পেলে সেটি নিয়ে কথা বলাই ভালো, পুরো সম্পর্ককে অস্বীকার করা নয়।
‘তুমি সবসময় এমন করো’
একটি ঘটনার সঙ্গে অতীতের সব ভুল জুড়ে দিলে মূল সমস্যার সমাধান কঠিন হয়। তাই সাধারণীকরণ না করে নির্দিষ্ট আচরণ নিয়ে আলোচনা করা উচিত।
‘তোমার পরিবারের সবাই তোমার ওপর বিরক্ত’
নিজের ক্ষোভ প্রকাশ করতে পরিবারের অন্য সদস্যদের মতামত টেনে আনা সঙ্গীকে অপমানিত করতে পারে। অন্যের হয়ে কথা না বলে নিজের অনুভূতি প্রকাশ করাই শ্রেয়।
‘তোমার সঙ্গে আর কখনো কথা বলব না’
রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করার হুমকি নিরাপত্তাহীনতা তৈরি করে। বরং উত্তেজনা কমাতে সাময়িক বিরতি নেওয়া যেতে পারে। প্রয়োজনে সঙ্গীকে জানাতে পারেন, এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই, পরে আলোচনা করবেন।
মনে রাখা জরুরি, ঝগড়ায় জেতার চেয়ে পারস্পরিক সম্মান বজায় রেখে সমস্যার সমাধান করাই সুস্থ দাম্পত্যের ভিত্তি।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।