
নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে অভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে কথা বলছিলেন জেনিফার। এ সময় এক ভক্ত তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনার তো আরও ছয়টি আঙুল বাকি।’ চারটি বিয়ের সঙ্গে দুই হাতের ১০টি আঙুলের হিসাব মিলিয়ে এমন মন্তব্য করেন ওই ভক্ত।
জবাবে হাসতে হাসতে জেনিফার বলেন, কথাটি তাঁর শোনা অন্যতম মজার মন্তব্য। এমনকি রসিকতাটি টি-শার্টে ছাপানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠলে ‘আমার আরও ছয়টি আঙুল বাকি’ বলে উত্তর দেবেন বলেও মজা করেন। তবে পরে কিছুটা গম্ভীর হয়ে জানান, নতুন করে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার মতো শক্তি তাঁর আর অবশিষ্ট নেই।
জেনিফারের প্রথম বিয়ে হয় ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে। এরপর ক্রিস জাড, মার্ক অ্যান্থনি ও বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সর্বশেষ বেন অ্যাফ্লেকের সঙ্গে ২০২২ সালে বিয়ে হলেও ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
এদিকে আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে জেনিফারের ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।