বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
প্রিন্ট

বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে দেশটিকে ‘পরিত্যক্ত’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই তিনি এমন মন্তব্য করেছেন বলে পোস্টের বক্তব্যে প্রতীয়মান হয়।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-