
রোববার (১৫ নভেম্বর) বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টরা সক্ষম না হলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি পরিস্থিতি ঠিক করে দিতে পারবেন বলে দাবি করেন।
এর কিছুক্ষণ পর দেওয়া আরেকটি পোস্টে নিজের রাজনৈতিক পরিচয়ের কারণে দায়িত্ব দিতে আপত্তি থাকলে বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, জাহাঙ্গীর আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর চেয়েও অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ প্রসঙ্গে তিনি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথাও স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আসিফ মাহমুদ। দায়িত্ব পালন করেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। পরে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।