
৪১টি জেলা পরিষদের অধিকাংশতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। চার জেলার ভোট গণনা স্থগিত থাকলেও জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে বিজেপির তুলনায় দ্বিগুণের বেশি আসন পেয়েছে দলটি।
ফলাফলে বড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তাঁর নির্বাচনী এলাকা সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতে বিজেপি তৃতীয় হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর জেলা ভরতপুরে ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২১ থেকে ২২টি পেয়েছে কংগ্রেস। জয়পুরের ফাগিতে ১৫টি আসনের একটিও পায়নি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের নির্বাচনী এলাকাতেও কংগ্রেসের জয় হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের দাবি, কর্মসংস্থানের সংকট, আয় হ্রাস, কৃষকদের বঞ্চনা ও মূল্যবৃদ্ধিতে গ্রামীণ মানুষ ক্ষুব্ধ। ভোটের মাধ্যমে তাঁরা সেই অসন্তোষ প্রকাশ করেছেন। বিপরীতে, বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়ে দলের দুর্বলতা পর্যালোচনার কথা জানিয়েছেন।
২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফল বিজেপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।