
দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। তার ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। জয় পায় সাত উইকেটে।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে তানভীর দাবি করেন, সূর্যবংশীর বয়স ১৫ নয়, বরং ২০ থেকে ২১ বছর। তার ভাষ্য, ১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এক ইনিংসে ২৮টি ছক্কা হাঁকানো সম্ভব নয়। তরুণ এই ব্যাটারের শারীরিক গঠন ও শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বয়স পরীক্ষা করার প্রস্তাব উঠলে তাতে সম্মতিও জানান সাবেক এই পেসার।
তবে সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক নতুন নয়। সরকারি নথিতে তার জন্মতারিখ ২৭ মার্চ ২০১১। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে নিজের বয়সসংক্রান্ত বক্তব্যের সঙ্গে নথির অসংগতি সামনে আসায় বিতর্ক শুরু হয়।
এদিকে সূর্যবংশীর বাবা সঞ্জীব দাবি করেছেন, ছেলে সাড়ে আট বছর বয়সেই বিসিসিআইয়ের বয়স পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রয়োজন হলে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।