এক মাসের মাথায় ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

22 Nov 2026, 23:05 · নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর  উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম জেলার থানাগুলোর মধ্যে সেরা অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারপ্রাপ্ত ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে-এর নেতৃত্বে পুলিশের এ অভিযানে টাকা উদ্ধারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
ঘটনার প্রায় এক মাসের মাথায় ছিনতাই হওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের মধ্যে।